দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ চট্টগ্রাম কতৃক পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ মার্চ রবিবার সড়ক দুর্ঘটনা রোধকল্প ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধি রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ সদর কার্যালয়, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি:) মাসুদ আলম, চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশ ডিসি রইস উদ্দিন, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ উপ-পরিচালক কে.এম. মাহবুব কবির, পরিবেশ অধিদপ্তর, (চট্রগ্রাম) শাহাজাদা মোঃ সামসুজ্জামান,চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক (ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী, বিআরটিএ, চট্রো মেট্রো-২ সার্কেল মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, বিআরটিএ, চট্রগ্রাম জেলা সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমদ, বিআরটিএ, চট্রগ্রাম সার্কেল মোটরযান পরিদর্শক মো: আলাউদ্দিন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁও নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয়– “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন, তাদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন, আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন।

সবার জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এ ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনার বাইপাস সড়কে আকন ফিলিং স্টেশনে পরিমাপে কম তেল দেওয়ার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যা ৬টায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি। এ সময় ফিলিং স্টেশনের মেশিন বন্ধ রেখে পরিমাপ মান ঠিক করে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার গল্লামারী জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান চলে। এ সময় তেলের মজুত যাচাই-বাছাই করাসহ পরিমাপ মান পর্যবেক্ষণ করা হয়। আকন ফিলিংয়ের তিনটি মেশিনের একটিতে ওজনে কম দেওয়ার বিষয়টি জানা যায়। এ সময় উপস্থিত বিএসটিআইয়ের প্রতিনিধি তার কাছে অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করা হয়।’

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী আহত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে। এসময় চারজন আহত হন। এরমধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

রাজধানীর উত্তরা থেকে মিরপুর-মতিঝিল রুটের যাত্রীদের চলাচলে স্বস্তি এনেছে মেট্রোরেল। তবে এ রেলপথ তাপমাত্রা বৃদ্ধিরও কারণ হয়ে উঠেছে। এক গবেষণায় দেখা গেছে, উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ ও এর উভয় পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একে বলা হচ্ছে ‘স্থানিক তাপমাত্রা বৃদ্ধি’।

তবে গবেষকেরা বলছেন, মেট্রোরেলের মতো বড় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ও প্রতিবেশের প্রভাবের বিষয়টি কমই গুরুত্ব পায়। তাঁদের সুপারিশ হলো, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে মেট্রোরেলের পিলারগুলোর গা ঘেঁষে লতাজাতীয় গাছ লাগানো, স্টেশনের ছাদসহ ও লাইনের দুই পাশের ভবনগুলোর ছাদে ছাদবাগান করার দরকার।

গবেষণাটি যৌথভাবে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদানে এটি পরিচালিত হয়েছে।

একটি শহরে ২৫ শতাংশ সবুজ এলাকা থাকা উচিত। আমাদের সেটা ১০ শতাংশের নিচে। ফলে মেট্রোরেলের মতো অবকাঠামোর কারণে যে তাপমাত্রা বাড়ছে, সেটা হ্রাস করতে আমাদের খোলা জায়গার পরিমাণ বাড়াতে হবে।
বদরুদ্দোজা মিয়া, চেয়ারম্যান, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৫ সালের ২৬ ডিসেম্বর পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস–এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘ইমপ্যাক্ট অব এলিভেটেড ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার অন আরবান থার্মাল এনভায়রনমেন্ট ইন ঢাকা মেগাসিটি, বাংলাদেশ’। গবেষণায় ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূ-উপগ্রহের উপাত্ত ও ছবি ব্যবহার করা হয়েছে।

গবেষণা বলছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ রেললাইনের উভয় পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে এ তাপমাত্রা ছড়াচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলপথের আনুষ্ঠানিক নাম এমআরটি লাইন-৬। এই লাইন একটি ‘তাপ করিডর’ হিসেবে কাজ করছে বলে জানান গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. মহিন উদ্দিন। তিনি বলেন, উত্তরা, মিরপুর, ফার্মগেট ও মতিঝিল এলাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। মেট্রোরেলের মতো অবকাঠামোর বাড়তি তাপমাত্রা কমাতে প্রকল্পের মধ্যে একটা ব্যয় বরাদ্দ রাখা উচিত।

গবেষণা বলছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ রেললাইনের উভয় পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে এ তাপমাত্রা ছড়াচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, করিডরজুড়ে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ২০১৫ সালে ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রিতে। ২০২০ সালে সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এ গবেষণায় যুক্ত ছিলেন ছয়জন গবেষক। তাঁরা কাজ শুরু করেছিলেন ২০২২ সালে, শেষ করেন ২০২৪–এ। এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দ্রুত নগরায়ণের কারণে উন্নয়নশীল দেশে এ ধরনের অবকাঠামোর (মেট্রোরেল) প্রয়োজন হয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক গাছপালা কাটা হয়। কিন্তু এর প্রভাব পরিবেশ ও প্রতিবেশে কেমন পড়ছে, সেটা মনোযোগ পায় কম। আমরা প্রথমবারের মতো এ ধরনের অবকাঠামো কীভাবে স্থানিক তাপমাত্রা বাড়াচ্ছে, সেটার প্রমাণ পেলাম।’ তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘একদিকে আমাদের নগরজীবনকে সহজ করতে এ ধরনের অবকাঠামোর দরকার আছে। একই সঙ্গে আমাদের এর প্রভাব মোকাবিলায় ব্যবস্থা নিতে হবে।’

মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ করতে কত গাছ কাটা পড়েছে, সে তথ্য ঢাকার মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও বন বিভাগ কারও কাছেই পাওয়া যায়নি।

দ্রুত নগরায়ণের কারণে উন্নয়নশীল দেশে এ ধরনের অবকাঠামোর (মেট্রোরেল) প্রয়োজন হয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক গাছপালা কাটা হয়। কিন্তু এর প্রভাব পরিবেশ ও প্রতিবেশে কেমন পড়ছে, সেটা মনোযোগ পায় কম। আমরা প্রথমবারের মতো এ ধরনের অবকাঠামো কীভাবে স্থানিক তাপমাত্রা বাড়াচ্ছে, সেটার প্রমাণ পেলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন

দ্রুত নগরায়ণের কারণে উন্নয়নশীল দেশে এ ধরনের অবকাঠামোর (মেট্রোরেল) প্রয়োজন হয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক গাছপালা কাটা হয়। কিন্তু এর প্রভাব পরিবেশ ও প্রতিবেশে কেমন পড়ছে, সেটা মনোযোগ পায় কম। আমরা প্রথমবারের মতো এ ধরনের অবকাঠামো কীভাবে স্থানিক তাপমাত্রা বাড়াচ্ছে, সেটার প্রমাণ পেলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন

গবেষণায় বলা হয়েছে, মেট্রোরেলের কারণে গাছ কাটা পড়ায় সূর্যের আলো সরাসরি সড়কে পড়ছে। গাছ ছায়া দিয়ে মাটিকে সূর্যের আলো থেকে রক্ষা করে। গাছ না থাকায় পিচঢালা পথ সরাসরি উত্তপ্ত হচ্ছে। অন্যদিকে মেট্রোরেলের ভায়াডাক্ট (যে কাঠামোর ওপর দিয়ে মেট্রোরেল চলে) ও স্টেশনগুলো কংক্রিটের তৈরি। কংক্রিট সূর্যের আলো শোষণ করে দিনের বেলায় আর রাতে তা ধীরে ধীরে ছাড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বদরুদ্দোজা মিয়া প্রথম আলোকে বলেন, গবেষণায় যে তথ্য উঠে এসেছে, সেটা হওয়ারই কথা। স্বাভাবিকভাবে গাছপালা কেটে কংক্রিটের স্থাপনা করলে তাপমাত্রা বাড়ে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে মেট্রোরেলের মতো অবকাঠামোর কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘একটি শহরে ২৫ শতাংশ সবুজ এলাকা থাকা উচিত। আমাদের সেটা ১০ শতাংশের নিচে। ফলে মেট্রোরেলের মতো অবকাঠামোর কারণে যে তাপমাত্রা বাড়ছে, সেটা হ্রাস করতে আমাদের ওপেন স্পেসের (খোলা জায়গা) পরিমাণ বাড়াতে হবে। মেট্রোরেলের নিচে সড়ক বিভাজককেও সবুজ আচ্ছাদনের আওতায় আনতে হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।

রোববার (২৯ মার্চ) সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল। নির্বাচনের আগে ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা আয়োজন করা হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। আগামী ২ এপ্রিল তার তিন দিনের ঢাকা সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, বেইজিং থেকে ঢাকাকে জানানো হয়েছে—সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের কারণে তিনি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফরে অংশ নিতে পারছেন না।

এ কারণে ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীন পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। রোববার (২৯ মার্চ) এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সফরসূচি অনুযায়ী, ২ এপ্রিল রাতে শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসার কথা ছিল তার। পরদিন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল।

এছাড়া ৪ এপ্রিল ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টা তারেক রহমান-এর সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাব্য সূচি নির্ধারিত ছিল।
উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-চীন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি ২০২৪ সালের জুন মাসে চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত হয়েছিল।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝেমধ্যে বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে। তবে সম্প্রতি বৃষ্টি হলেও শহরটিতে দূষণের মাত্রা তেমন একটা কমেনি।
সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির বায়ুমানের স্কোর ২০৫। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৮৬, তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ১৭৫, চতুর্থ অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৬০ এবং ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি সাত সিটি করপোরেশনেও শিগগিরই প্রার্থী ঘোষণা করবে দলটি৷ এ ছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এপ্রিলের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনার কথাও বলেছেন দলটির নেতারা।

আজ রোববার ২৯ মার্চ রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন৷

নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নাহিদ ইসলাম।

প্রার্থী ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। নতুন সরকার এসে সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক বসিয়ে দিল। অন্তর্বর্তী সরকারের সময় তারা (বিএনপি) প্রশাসক নিয়োগের বিরোধিতা করলেও তাদের সরকারের সময় সব ঠিক হয়ে যাচ্ছে!

বিএনপি সরকার সব প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকারকেও দলীয়করণ করছে, কুক্ষিগত করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এ থেকে বের হতে দ্রুত স্থানীয় নির্বাচন দিতে হবে। ছয় মাসের মধ্যে ধাপে ধাপে দিয়ে দেওয়া সম্ভব এবং উচিতও৷ যাঁদের স্থানীয় সরকারের প্রশাসক করা হয়েছে, তাঁরা যাতে নির্বাচনে অংশ না নেন, সে ধরনের বিধিবিধানও থাকা উচিত৷

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমরা পাঁচটি সিটিতে প্রার্থী ঘোষণা করছি। অল্প সময়ের মধ্যে বাকি সাতটি সিটির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। উপজেলা-পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম এপ্রিলের মঘ্যে ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করি।’

এনসিপির পাঁচ দাবি

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন৷ এর মধ্যে প্রথম দাবিটি হলো আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করতে হবে৷

সিটি করপোরেশন ও জেলা পরিষদের মতো উপজেলা-পৌরসভায়ও প্রশাসক দেওয়ার পাঁয়তারা চলছে উল্লেখ করে কোনোভাবেই এগুলোতে প্রশাসক নিয়োগ না দেওয়ার দাবিও তোলেন আখতার। এনসিপির তৃতীয় দাবি হলো স্থানীয় সরকারে যাদের প্রশাসক করা হয়েছে, তাঁরা যাতে সেসব জায়গায় নির্বাচনে অংশ নিতে না পারেন, তার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন। চতুর্থ দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশ সংসদে অনুমোদন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে করা৷ আর দলটির পঞ্চম দাবি স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও জনগণের জন্য অংশগ্রহণমূলক করা এবং স্থানীয় নির্বাচনে কারচুপি-অনিয়ম রোধে সবার জন্য সমান সুযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা৷

এই পাঁচ দাবির বাইরে আরও একটি বিষয় উল্লেখ করেন আখতার হোসেন৷ তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া চলমান রয়েছে৷ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোসররা অংশ নিতে পারবে না৷ এটা দাবি নয়, সিদ্ধান্ত৷ বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে এটি পালন করতে হবে৷

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন৷ পাঁচ সিটিতে এনসিপির ঘোষিত প্রার্থীরা ছাড়াও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন৷