দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাদক ব্যবসায়ীদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাকেরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।একই সময়ে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কলসকাঠী ইউনিয়নের মো. মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার ও মো. রমজান হাওলাদার; ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠু হাওলাদার।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আটক সাতজন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড দেন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।গ্রেপ্তারি পরোয়ানার শিক্ষকরা হলেন, পুতুল রানি মন্ডল, কল্যাণী দেবনাথ, গোলাপি রানি, সাবরিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।

এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করে। তিনি জানান, এ ঘটনায় দুদকের বর্তমানের কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করে ২০২০ সালের ৯ ডিসেম্বর মামলা করে।দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।বেঞ্চ সহকারী জানান, মঙ্গলবার (২৭জানুয়ারি) বিচারক গ্রেপ্তারি গ্রহণ করে ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

​বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু
উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পাওয়ার গৌরব অর্জন করেছেন।

৩ মার্চ (মঙ্গলবার) বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এ সম্মাননা প্রদান করে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব এবং বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নী প্রাণবন্ত সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান তার হাতে

পুরস্কার তুলে দেন। তিনি উজিরপুর উপজেলা, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হন।

নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক কার্যক্রমে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে প্রশংসা কুঁড়িয়েছেন।

তার এই গৌরবোজ্জ্বল অর্জনে উজিরপুরবাসী গৌরবান্বিত ও আনন্দিত । স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন  জানিয়েছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার নিবন্ধনপত্রে ৩৯ হাজার ছেলে শিক্ষার্থীকে ‘মেয়ে’ হিসেবে উল্লেখ করার ঘটনা ঘটেছে। তদন্তে বোর্ডের অ্যানালিস্ট এস এম শহিদুজ্জামানের গাফিলতির প্রমাণ পেয়েছে কমিটি।গতকাল মঙ্গলবার অভিযুক্তের শাস্তির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বোর্ড চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকীর কাছে।

ড. ইউনুস বলেন, ‘কম্পিউটার প্রোগ্রাম সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। এজন্য সংশ্লিষ্ট অপারেটরকে কারণ দর্শানো (শোকজ) হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ ‘সংশ্লিষ্ট কলেজের কেউ বোর্ডে আসলেই আমরা নিবন্ধন সংশোধন করে পুনরায় প্রিন্ট দিচ্ছি। কারিগরি ভুলের দ্রুত সমাধান করা হয়েছে। এখন আর এ নিয়ে সমস্যা নেই,’ বলেন বোর্ড চেয়ারম্যান।

পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা যায়, বরিশাল বোর্ডের অধীনে এ বছর মোট ৬৯ হাজার পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করে। তাদের মধ্যে ৩০ হাজার মেয়ে শিক্ষার্থী আর বাকি ৩৯ হাজার ছেলে। কিন্তু নিবন্ধনপত্রে সব ছেলে শিক্ষার্থীকে ‘মেয়ে’ হিসেবে উল্লেখ করা হয়। ফলে বরিশাল বোর্ডে নিবন্ধিত শতভাগ শিক্ষার্থী মেয়ে হিসেবে চিহ্নিত হন।

ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধনপত্র বিতরণের সময় এ ভুল প্রথমে ধরা পড়ে। এরপর অনুসন্ধান করে দেখা যায়, বোর্ডের সব ছেলে শিক্ষার্থীর নিবন্ধনপত্রেই একই ভুল হয়েছে। বরিশাল সরকারি আলেকান্দা কলেজের অধ্যক্ষ ড. লিয়াকত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিবন্ধনপত্র প্রিন্টের পর বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখলেই ভুলটা চোখে পড়তো। এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হাতে ভুল কার্ড পৌঁছানোয় তারা মানসিকভাবে আঘাত পেয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা আরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল।’পরীক্ষা নিয়ন্ত্রক মো শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা নতুন সেটিংস করে সব নিবন্ধনপত্র আবার প্রিন্ট দিচ্ছি। এরই মধ্যে কয়েক হাজার প্রিন্ট সম্পন্ন হয়েছে। বাকিগুলো আগামী তিন-চার দিনের মধ্যে সংশোধিত হবে।’

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একটি সূত্র  জানায়, এসব নিবন্ধনপত্র প্রিন্টের জন্য বরিশাল শিক্ষা বোর্ডের নিজস্ব প্রিন্টার ছিল। কিন্তু করোনা মহামারির সময় প্রিন্টারটি অকার্যকর হয়ে যায়। তিনি আরও জানান, গত তিন-চার বছর ধরে কম্পিউটার বিভাগের সংশ্লিষ্টরা নানা অজুহাতে নতুন প্রিন্টার সংগ্রহ না করে ধরে ঢাকায় গিয়ে নিবন্ধনপত্র প্রিন্ট করাচ্ছে। এতে সংশ্লিষ্টদের যাতায়াত, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যয়ভার শিক্ষা বোর্ডকে বহন করতে হচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক

যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া যান।
শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
খুলনাগামী যাত্রীবাহী বাস ‘টেকেরহাট এক্সপ্রেস’ এবং বরিশালগামী একটি মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মাইক্রোবাসের ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইলিয়াস হোসেন (৫৮) ও মাইক্রোবাস চালককে মৃত ঘোষণা করেন।
 
পরে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. ইলিয়াস হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি হামলার মধ্যে তেহরান একটি চুক্তি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৫ মার্চ) বলেছেন, ‘ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি হামলার মধ্যে তেহরান একটি চুক্তি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে।’এছাড়া তেলের ওপর চাপ কমাতে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সাথে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা ফোন করছে। তারা বলছে ‘আমরা কিভাবে চুক্তি করব?’ আমি বলেছিলাম, আপনি একটু দেরি করছেন।’

ট্রাম্প ইরানে মার্কিন সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা ধ্বংস করছে এবং ‘তাদের নৌবাহিনী শেষ-তিন দিনে ২৪টি জাহাজ’।তিনি ইরানি কূটনীতিকদের আশ্রয়ের জন্য অনুরোধ করার এবং একটি উন্নত দেশ গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বজুড়ে ইরানি কূটনীতিকদেরও আশ্রয়ের জন্য অনুরোধ করার এবং একটি নতুন ও উন্নত ইরান গঠনে আমাদের সহায়তা করার জন্য অনুরোধ করছি।’নিউইয়র্কে জাতিসঙ্ঘের ইরান মিশন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।ট্রাম্প তেল ‘প্রায় স্থিতিশীল’ বলে উল্লেখ করলেও, তিনি বলেছেন যে এর ওপর চাপ কমাতে আরো পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: রয়টার্স

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

তেহরান জানিয়েছে, তারা ইরাকভিত্তিক কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে ইরানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

ইসরাইল বৃহস্পতিবার ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। একইসাথে ইরান কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা জোরদার করেছে। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।তেহরান থকে এএফপি জানায়, সংস্থার সাংবাদিকরা তেহরান ও দোহায় জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন।কাতারের রাজধানীর আকাশে দূরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া সঙ্ঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছে। এতে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তিগুলোকেও টেনে আনছে। একইসাথে সমুদ্রপথে বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাব শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত পৌঁছেছে, যেখানে একটি মার্কিন সাবমেরিন ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলা চালিয়েছে।

এছাড়া একটি ড্রোন হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজারবাইজান প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। আজারবাইজান জানায়, এ হামলার জবাব দেয়া হবে এবং প্রয়োজনীয় প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে। এতে আরো একটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। লেবাননে ইরানসমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার পর রাজধানী বৈরুতে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ সময় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে এএফপিটিভির ছবিতে দেখা গেছে

অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা ইরাকভিত্তিক কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে ইরানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অস্ট্রেলিয়া দু’টি সামরিক বিমান ওই অঞ্চলে মোতায়েন করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, প্রয়োজন হলে কানাডার সশস্ত্র বাহিনীও যুদ্ধে অংশ নিতে পারে

যুদ্ধের প্রভাব ন্যাটো সদস্য তুরস্ক পর্যন্ত পৌঁছেছে। জোটটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকাশসীমার দিকে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। পরে তুরস্ক এ ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার তেহরানে হামলার পর এএফপিটিভির ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে। কিছু স্থান থেকে তখনও ধোঁয়া উঠছিল। তেহরানের ৩০ বছর বয়সী এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমরা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ এক সময় পার করছি এবং আমি ভয় পাই না। এখন আমাদের কাছে একমাত্র জিনিস হলো আশা।’ ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৪৫ জন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একটি ক্রীড়া কমপ্লেক্স, ফুটবল স্টেডিয়াম, পৌর ভবন ও বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নেটব্লকস পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে ইন্টারনেট কার্যত প্রায় এক শতাংশ ক্ষমতায় নেমে এসেছে, ফলে দেশটি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ইসরাইলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এ ফি ডেফরিন বলেন, তাদের লক্ষ্য হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার গুরুতর ক্ষতি করা, যতক্ষণ না তারা অস্তিত্বগত হুমকি দূর করে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাদের যৌথ সামরিক অভিযানে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং অভিযান শেষ পর্যন্ত চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হওয়ার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও পরে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়।লেবাননে ইসরাইল জানিয়েছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর কয়েকটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভোরের দিকে একটি ড্রোন হামলায় ত্রিপোলির কাছে বেদ্দাভি শরণার্থী শিবিরে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াসিম আতাল্লাহ আল-আলি ও তার স্ত্রী নিহত হয়েছেন।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে দেশটিতে অন্তত ৭২ জন নিহত, ৪৩৭ জন আহত ও প্রায় ৮৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।যুদ্ধের প্রভাব উপসাগরীয় ধনী রাজতন্ত্রগুলোতেও পড়েছে, যেগুলো সাধারণত অস্থির অঞ্চলের মধ্যে তুলনামূলক নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়।যুদ্ধ শুরুর পর উপসাগরীয় দেশগুলোতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে কুয়েতের ১১ বছর বয়সী এক মেয়েও রয়েছে।কাতার জানিয়েছে, দোহায় তীব্র বিস্ফোরণের মধ্যেই তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এর আগে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলাও প্রতিহত করা হয়।এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য দীর্ঘস্থায়ী অস্থিরতার সময় তৈরি করতে পারে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এ পথ দিয়ে পরিবাহিত হয়। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, তেলবাহী জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।কুয়েত উপকূলে একটি তেলবাহী জাহাজে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যার ফলে তেল ছড়িয়ে পড়েছে।

এদিকে জ্বালানি ঘাটতির আশঙ্কায় দক্ষিণ কোরিয়া ৬৮ বিলিয়ন ডলারের বাজার স্থিতিশীলতা তহবিল সক্রিয় করার ঘোষণা দিয়েছে। আর চীন তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ রাখতে বলেছে বলে জানা গেছে।বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া ও পর্যটকদের আটকে পড়ার কারণে পর্যটন খাতেও বড় প্রভাব পড়েছে।জর্ডানের উত্তরাঞ্চলের ইরবিদ শহরের ট্যুর গাইড নাজিহ রাওয়াশদেহ বলেন, ‘তিন দিন আগে আমার শেষ পর্যটক দল চলে গেছে। মার্চে আসার কথা ছিল এমন সব দল তাদের সফর বাতিল করেছে। এখানকার পর্যটন মৌসুম এখনই শুরু হওয়ার কথা ছিল। এটি সত্যিই বিপর্যয়কর

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ বাকেরগঞ্জ উপজেলা। অন্তত পাঁচটি জেলার সঙ্গে সীমান্তঘেঁষা এই উপজেলার আওতায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা। একসময় প্রাক্তন জেলা হিসেবে সারাদেশে পরিচিতি থাকলেও সেই অনুপাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা বহু গ্রাম এখনো উন্নয়নের মূল স্রোতধারা থেকে দূরে।

এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছে এক পরিচিত নাম-ডা. ইকবালুর রহমান সেলিম।

গ্রামের সন্তান থেকে জনমানুষের চিকিৎসক
১নং চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা ডা. ইকবালুর রহমান স্থানীয়দের কাছে সেলিম ডাক্তার নামেই অধিক পরিচিত। শৈশব-কৈশোর কেটেছে গ্রামেই। পরবর্তীতে স্বনামধন্য চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে তিনি পুরো বাকেরগঞ্জ জুড়ে সুনাম অর্জন করেন।

ইসলামী মনোভাবাপন্ন ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত এই চিকিৎসক দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন জনসেবায়। এলাকার মানুষদের জন্য সবসময়ই ছিলেন নিবেদিত।

স্ব-অর্থায়নে মানবিক উদ্যোগ
কয়েকজন সমাজসচেতন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেছেন ফ্রি ফ্রাইডে ক্লিনিকযেখানে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।এছাড়াও বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজন করেছেন-  ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, ফ্রি সুন্নতে খাৎনা ক্যাম্প বহু বছর ধরে এসব কার্যক্রম অ

ব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, এসব সেবামূলক উদ্যোগের পেছনে কখনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেনি।

বিভিন্ন প্রতিষ্ঠানে সেবার বিস্তার
ডা. ইকবালুর রহমান বরিশালের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে- শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল , পলি ডায়াগনস্টিক, ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল। হাজারো মানুষ তার কাছ থেকে চিকিৎসা পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন। স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সঙ্গেও তার রয়েছে নিবিড় সম্পর্ক।

জনপ্রতিনিধি হিসেবে দেখার আকাঙ্ক্ষা
বাকেরগঞ্জের সচেতন মহলের একাংশ মনে করছেন, সৎ, দক্ষ ও মানবিক ব্যক্তিরা জনপ্রতিনিধির দায়িত্বে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী করার আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মতে, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ তার পক্ষে সমর্থন জানাবে।

সেবাই মূল লক্ষ্য
তবে ডা. ইকবালুর রহমান নিজে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা- বিশেষ করে আমার রক্তের সাথে মিশে থাকা বাকেরগঞ্জবাসীর সেবা-করতে চাই। আমার সাধ্য-সামর্থ্য অনুযায়ী এটি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রাজনৈতিক পদ বা নির্বাচনে যাওয়া এর জন্য জরুরি বলে আমি মনে করি না।

বাকেরগঞ্জের উন্নয়ন ও মানবিক সেবার প্রসঙ্গে তাই ডা. ইকবালুর রহমানকে ঘিরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি তার ব্যক্তিগত অঙ্গীকারও স্পষ্টরাজনীতি নয়, মানুষের পাশে থাকাই তার মূল লক্ষ্য।