TT Ads

আসন্ন ঈদে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (২৬ মে) বিকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কমিশনার বলেন, ‘আসন্ন ঈদে নগরবাসীর নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সব নেওয়া হয়েছে। মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি পুলিশ স্পেশাল মোটরসাইকেল পেট্রোল চালু করেছে। বর্তমানে মহানগরীতে নিয়মিত টহল টিম রয়েছে ৪০টি। বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে রাতের জন্য আরও টহল টিম বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, মহানগরীতে আসন্ন ঈদের কেনাকাটায় এবং পশুর হাটসহ সবস্থানে জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।’

মহানগরীর বিভিন্ন স্থানে ঈদের জামায়াতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা মিলে মোট ৭৮টি এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে, প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে। অন্যান্য বছরের মতোও এইবছরও জামায়াতের ময়দানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কড়া নজরদারি থাকবে।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *