TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ কেটেছে। দেখা দিয়েছে বৃষ্টিপাতের আভাস। এক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *