দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
জেলায় আজ পশুখাদ্য ও পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধ উৎপাদন ও বিপণনে বিভিন্ন অনিয়মের দায়ে নোভাস এগ্রোটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানার তালতলা শম্ভুগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি’র অভিযানকালে এ জরিমানা করা হয়।
র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।


