TT Ads

বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যাল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে বরিশাল জেলা ছাত্রদল। জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (৯ নভেম্বর) নগরীর জিলা স্কুল মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি সদর রোডস্থ টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বরিশাল জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে অনন্যা কবিরের নেতৃত্বে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *