দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জেলা আউটার স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তাদের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সমাজ এবং দলীয় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু জুলাই-আগস্টের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী সকল নেতাকর্মী, শহীদ পরিবার এবং মিথ্যা মামলায় নির্যাতিতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. প্রফেসর হারুন অর রশীদ খান, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, নগর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম লস্কর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জেলা পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম, এডিসি ট্রাফিক শাহনেওয়াজ খালেক, টোয়াস’র সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মঈনুল ইসলাম জমাদ্দার, শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল, পূজা উদযাপন পরিষদের গোপী কৃষান মুগ্ধা ও বিপ্লব কুমার মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্ট খুলনা জেলার সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, নগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা ফকরুল আলম, জাফরউল্লাহ্ খান সাচ্চু, ফুলতলা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদের মো. বেলাল হোসাইন, এনসিপি’র মোহাম্মদ ফাইজুল্লাহ্ ও ফরিদ আহমেদ পাঠান, ইফতার মাহফিলে খুলনার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার জন্য প্রধান অতিথি মন্ত্রী (রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়) রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মহানগর বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।


