TT Ads

অনলাইন ডেষ্কঃ
ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরানোর পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাছটি সরিয়ে নিলে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *