TT Ads

অনলাইন ডেষ্কঃ
চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

প্রতিনিধি দলটি রাতে চায়না নর্দার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খায়রুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ ও মীর সোলায়মান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *