দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২ টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা চারদিকে তৎপর রয়েছি।


