TT Ads

অনলাইন ডেষ্কঃ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন তারা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা- ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ’শ্রমিকদের উপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ’অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ’শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন, মোঃ আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ শিমুল সহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা। মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

এ বিষয়ে জানতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে একাধিক বার ফোন দেয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *