TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ভোলায় পাচারকালে প্রায় এক হাজার ৪২০ বস্তা সরকা‌রি টিএস‌পি সার জব্দ করেছে পু‌লিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে ভোলার ইলিশা ফে‌রিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল নামে দুটি ফে‌রি থেকে ওই সার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আলম।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভোলা থেকে চার‌টি ট্রাকে ৭১ টন সরকারি টিএসপি সার ইলিশাঘা‌ট দিয়ে ফে‌রিতে করে লক্ষ্মীপুরে পাচার হচ্ছে। পরে পুলিশের একটি টিম  অভিযান চা‌লিয়ে এক হাজার ৪২০ বস্তা সারসহ ৪টি ট্রাক জব্দ করে ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। এসময় মো. আরমান নামে এক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের আটক করা হয় এবং বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক ট্রাক চালক মো. আরমান জানান, আমাদের ৪টি ট্রাক ভাড়া করে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদাম থেকে সার বোঝাই করতে বলেন এক লোক। এরপর সার নিয়ে তাদের ইলিশা ফেরিঘাটে আসতে বলেছে। সেখান থেকে এ সার লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে যাওয়ার কথা ছিলো। ওই ঘাটে পৌঁছার পর সার কোথায় আনলোড করা হবে সেটি পরে জানানোর কথা ছিল। তবে কে ট্রাক ভাড়া করেছে সেই বিষয়টি কৌশলে এড়িয়ে যান আরমান।
এ বিষয়ে ভোলার বিএন‌ডি‌সির ডেপু‌টি চিফ ইঞ্জি‌নিয়ার মাসুদ পারভেজ জানান, সারগুলো বরগুনায় যাওয়ার কথা ছি‌ল। কিন্তু তারা লক্ষ্মীপুরে কেন রওনা করেছেন সে‌টি জানা নেই। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *