নিজস্ব প্রতিবেদক
বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষা উপলক্ষে একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ২৮ এপ্রিল
পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন এবং হাবিবুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।
এসময় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও শিক্ষকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন চেয়ারম্যান। তিনি বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


