TT Ads

নিজস্ব প্রতিবেদক

বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় কেন্দ্রের শৃঙ্খলা, নকলমুক্ত পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *