TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ময়মনসিংহের বিসিক শিল্প নগরীতে ‘মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক’ উৎপাদিত নাইটগার্ড মশার কয়েল ফ্যাক্টরিতে শনিবার (৭ মার্চ) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারখানার যন্ত্রপাতি, উৎপাদিত কয়েল, মটরসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. ফেরদৌস মিয়া বলেন, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার মেরামত এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর জন্য বিপুল অঙ্কের খরচ প্রয়োজন হবে এবং পুনরায় চালু করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে। ফ্যাক্টরিতে প্রায় দেড়শত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত ছিলেন। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অগ্নিকাণ্ড সংক্রান্ত একটি সাধারণ ডায়রি (নং-৭০৪, ০৮/০৩/২০২৬) করা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডে কারখানার অনেক অংশসহ উৎপাদিত কয়েল, উৎপাদন সামগ্রী, মটর এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

তিনি বলেন, বিসিকে প্রচুর পরিমাণ শিল্প কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *