রংপুরে এক বৃদ্ধকে গলাকাটা অবস্থায় উদ্ধারের ঘটনার প্রায় এক মাস পর সন্দেহভাজন কয়েকজনকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এক মাস আগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল সোয়া ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
আহত বৃদ্ধ রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আবু বক্কর (৬০)।
এই হামলার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও আহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


