TT Ads

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরসহ বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো:ইউনুস আলী সিদ্দিকী। দায়িত্বের অংশ হিসেবে তিনি দিনব্যাপী একাধিক কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল-বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ কেন্দ্র, উজিরপুরের নারায়ণপুর পল্লী উন্নয়ন ইনস্টিটিউশন কেন্দ্র, বানারীপাড়া উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন কেন্দ্র এবং সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র। এসময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে একইদিনে নিয়মিত তদারকির অংশ হিসেবে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি দেখতে সরাসরি দুটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। বিদ্যালয় দুটি হলো-উজিরপুরের মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বাবুগঞ্জের দেহেরগতী ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *