খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের অধীনে ইংরেজি ডিসিপ্লিনে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি) প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ২য় ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র ও ভর্তির তথ্যাবলি ইংরেজি ডিসিপ্লিনের ওয়েবসাইট (www.ku.ac.bd/discipline/eng/notices) ও ইংরেজি ডিসিপ্লিন অফিসে পাওয়া যাবে।
Mgi group (300×250)
প্রার্থীকে ডাউনলোড ও পূরণ করা আবেদনপত্রটি দুই হাজার দুইশত টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (সভাপতি, এমএ ইন ইএলটি নামে অগ্রণী ব্যাংক খুলনা বিশ্ববিদ্যালয় শাখা), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস চলাকালে ৩য় একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিন অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র জমার শেষ তারিখ ২৫ জুন।


