TT Ads

বরিশাল নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদপত্র না থাকার অভিযোগে ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারি শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও এনএসআই যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিক্যাল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিক্যাল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল সিটি জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিক্যাল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর রিজার্ভ ফোর্স সদস্যরা।

অধিদফতরের কর্মকর্তারা জানান, জনস্বার্থ ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *