TT Ads

নিজস্ব প্রতিবেদক

বরিশালে স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সজীবকে ঘিরে তার রাজনৈতিক ক্লীন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ‘সজিব’ নামের এক যুবককে কুপিয়ে জখম করার একটি ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শাহাদাত হোসেন সজীবের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজন ও দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে শাহাদাত হোসেন সজীব কিংবা তার কোনো কর্মীর সম্পৃক্ততা নেই। তবুও একটি স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেন সজীব স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এই গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে কাউকে হয়রানির শিকার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।

এদিকে, সচেতন মহল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *