অনলাইন ডেষ্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নতুনভাবে বিষয় মনোনয়নও দেওয়া হয়েছে। বিষয় পরিবর্তন বা মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশন-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদেরকে অবহিত করা যাচ্ছে যে-
>> নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে।
>> যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাদেরকে নতুন বিভাগের প্রযোজ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।
>> আগামী বৃহস্পতিবারের মধ্যে সব প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে এবং ফি পরিশোধের পর সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
>> বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ইউনিটের Notice Section পরিদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে।


