TT Ads

গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাটি ধসে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়ক এখন হুমকির মুখে। ইতোমধ্যে ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে মহাসড়কের চুনারুঘাট-জগদিশপুর অংশের রামগঙা ও চন্ডিচড়া চা বাগান এলাকায় সড়কের পাশে প্রায় ২শ মিটার মাটি ধসে গেছে। প্রায় ১৫ ফুট গর্ত সৃষ্টি হওয়ায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না করা হলে সড়কটি যেকোন সময় ধসে চড়ায় বিলীন হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে বর্তমান মহাসড়কের বিকল্প রাস্তাটি।

সংশ্লিষ্টরা জানায়, ইতিপূর্বে পাহাড়ী এলাকার অভ্যন্তরে এ সড়কটির মাটি সরে যাওযায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অতিবৃষ্টি ও চড়ার পানি বেড়ে গেলে প্রতি বছর রাস্তার কোন না কোন স্থানে এ ধরনের বিপর্যয় দেখা দেয়। বাঁশ টিনের আড় দিয়ে মেরামত করা হয়। বহমান চড়া এলাকায় পাকা গাইড ওয়াল দেওয়া না হলে রাস্তাটি রক্ষা করা কঠিন। এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে জরুরি মেরামতের কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *