TT Ads

খুলনায় এতিম শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সৈয়দ আলী হোসেন সড়কে রহুমা সমাজকল্যাণ সোসাইটির মিলনাতয়নে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোট ২৬ এতিম শিশু ও তাদের অভিভাবকদের হাতে এসব খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, সয়াবিন তেল ৬ লিটার, ডাল (মসুর) ৩ কেজি, চিনি ৩ কেজি, মিল্ক পাউডার ১.৫ কেজি, নুডলস, ফুড প্যাক, হরলিক্সের ৩টি জার, বাদাম ১.৫ কেজি, বিস্কুট, মৌসুমি ফল ৬ কেজি, চকোলেটের ৩টি জার। বই সেট (ছোটদের নবী-রাসূল সিরিজ), আর্ট বই, পেন্সিল, কলম, ইরেজার, পেন্সিল বক্স, স্কেল (রুলার), খাতা, রঙ পেন্সিল সেট, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা। এছাড়া ও ছেলেদের জন্য ১টি ক্রিকেট সেট (ব্যাট, বল, স্টাম্প সেট) খেলাধুলা সামগ্রী। মেয়েদের জন্য ১টি ব্যাডমিন্টন সেট (২টি র‍্যাকেট, ১ বক্স শাটলকক)। এর বাইরেও পড়াশোনা/ স্কুল ফি বাবদ প্রতিজন শিশুকে ৩৫০০ টাকা করে সম্পূর্ণ বছরের খরচ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইমরান (ডিএসবি)। বিশেষ অতিথি ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, ডাক্তার জিন্নাত আলী। আরো বক্তৃব্য দেন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান ও মাসুম বিল্লাহ ইমরান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *