TT Ads

অনলাইন ডেষ্কঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় ঢাকা অভিমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং ওভারটেকের প্রতিযোগিতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহামুদুল হক বলেন, বিষয়টি অবগত হয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *