TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি পলন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং সংলগ্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‎শনিবার (১৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্রগ্রাম, যশোর, কক্সবাজার, এবং টাঙ্গাইল এ অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়করা এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ জনসচেতনতামূলক কর্মসূচিসমূহে স্ব স্ব ঘাঁটি, স্টেশন ও ইউনিটসমূহের এয়ার অধিনায়ক এবং অধিনায়কসহ সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *