TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুল সংলগ্ন জায়গায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক আহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের প্রয়াত মঞ্জুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে সেনহাটী বালিকা বিদ্যালয় সংলগ্ন মঞ্জুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ বস্তু দেখতে পান। তিনি বিষয়টি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে জানান। সাবেক মেম্বার ঘটনাস্থলে এসে সাইফুল ইসলামকে নিয়ে একটি বাঁশের মাধ্যমে ব্যাগটি টান দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সাইফুল স্প্লিটারের আঘাতে সামান্য আহত হন। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিদর্শন করে।

দিঘলিয়া থানার (তদন্ত ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (সার্কেল-এ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করতে পারে। আলামত হিসেবে বিস্ফোরিত ব্যাগ, মোটরসাইকেলের ব্যাটারি, বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *