TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহতের জেরে ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩২)। তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, জসিম একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ড্রাম ট্রাক চাপ দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

‎এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *