TT Ads

অনলাইন ডেষ্কঃ

ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর আসেন মন্ত্রী। রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গফুর সরকার বলেন, চিকিৎসক ও নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সৈয়দপুর পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে বলে জানান এ বিএনপি নেতা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *