অনলাইন ডেষ্কঃ
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা আজ রোববার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা আসন্ন এসএসসি/সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রোববার সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি/সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা শিক্ষা অফিসার এবং থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত থাকবেন।


