TT Ads

অনলাইন ডেক্সঃ
মঙ্গল নয় আনন্দও নয়, এ বার বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকার ঐতিহ্যবাহী শোভাযাত্রাটির নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। পয়লা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তদারকিতে এই ‘বৈশাখী শোভাযাত্রা’ বেরোবে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে।

আওয়ামি লিগ সরকারের ক্ষমতাচ্যুতির পরে গত দু’বছর ধরে পহেলা বৈশাখের সকালে ‘মঙ্গল শোভযাত্রা’র পরিবর্তে ‘আনন্দ শোভযাত্রা’ ও সাংস্কৃতিক সমাবেশ করা হচ্ছিল।

‘মঙ্গল’ শব্দে হিন্দু ধর্মের প্রভাব ও সংস্কৃতি প্রকাশ পায়— এই অজুহাত তুলে ধরে ইউনূস সরকারের সংস্কৃতি মন্ত্রক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘মঙ্গল শোভযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভযাত্রা’ করে। এ বার ফের তা বদলানো হল।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *