TT Ads

অনলাইন ডেক্সঃ
আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাজধানী ঢাকা-তে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। এই আয়োজন অনুষ্ঠিত হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে। ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শীর্ষক এই মেলার আয়োজন করছে বাংলাদেশ মনিটর।

শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এয়ার অ্যাস্ট্রা। এছাড়া পার্টনার হিসেবে অংশ নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রীতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এম. নাছির রহমান।

এই মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম, চীনসহ বিভিন্ন দেশের প্রায় ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

মেলায় জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান ও মেডিকেল সার্ভিস প্রদানকারীসহ পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবে।

দর্শনার্থীরা দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজম সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

মেলা চলবে ৯ থেকে ১১ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

এছাড়া প্রবেশ টিকিটের ওপর র‍্যাফেল ড্র-এর মাধ্যমে দেশি-বিদেশি এয়ার টিকিট, হোটেলে বিনামূল্যে থাকা এবং নামকরা হোটেলে লাঞ্চ ও ডিনার ভাউচার জয়ের সুযোগ থাকবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *